ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানি স্থাপনায় হামলা

ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানি স্থাপনায় হামলা ছবি: ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানি স্থাপনায় হামলা
মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী ইরানের চারটি তেল ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে, যার ফলে কমপক্ষে চারজন নিহত হয়েছে এবং স্থাপনাগুলির মারাত্মক ক্ষতি হয়েছে।
ইরানের জাতীয় তেল উত্তোলন ও বিতরণ কোম্পানির একজন শীর্ষ নির্বাহী কেরামত বিসকারামি রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে এই ঘোষণা দিয়েছেন।

কেরামত বিসকারামি বলেন, "গতকাল (শনিবার) রাতে, তেহরান এবং আলবোর্জে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আমাদের চারটি তেল ডিপো এবং একটি পেট্রোলিয়াম পরিবহন কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনও নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন তেল ট্যাঙ্কার ট্রাক চালক।"

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পৃথক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একাধিক ভিডিওতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলার ফলে তেল ডিপোতে বড় আকারের আগুন জ্বলতে দেখা গেছে।

সূত্র : এএফপি





কমেন্ট বক্স
একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী