অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ এএম ইং
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী ছবি: অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ড. এএনএম এহসানুল হক মিলন বলেছেন, অনুমতি ছাড়া যদি কোনও শিক্ষক অন্য কোনও পেশায় জড়িত থাকেন, তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষকতা একটি মহৎ ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে পূর্ণ সময় এবং মনোযোগ দিতে হবে। সরকারি নিয়ম লঙ্ঘন করে কেউ যদি অন্য কোনও পেশায় জড়িত থাকে, তাহলে তা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা গণমাধ্যম প্রকাশ করতে পারে। গণমাধ্যম বা অন্য কোনও মাধ্যমে অভিযোগ পাওয়ার পর বিষয়টি সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। শিক্ষার পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : ডিবিএন ডেস্ক

কমেন্ট বক্স
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শ

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শ