সংসদে রাষ্ট্রপতির ভাষণ: জামায়াত-এনসিপির ওয়াক আউট

সংসদে রাষ্ট্রপতির ভাষণ: জামায়াত-এনসিপির ওয়াক আউট ছবি: সংসদে রাষ্ট্রপতির ভাষণ: জামায়াত-এনসিপির ওয়াক আউট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ শুরুর পর ওয়াক আউট করেছে বিরোধীদল জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা।
আজ বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতির বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান তারা।
এর আগে, রাষ্ট্রপতি তার ভাষণ দেওয়ার জন্য মঞ্চে দাঁড়ানোর আগেই বিরোধী দলের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডে লেখা ছিল - "জনগণ জুলাইয়ের বিশ্বাসঘাতকতা সহ্য করবে না। আমরা জুলাইয়ের বিশ্বাসঘাতকতা প্রত্যাখ্যান করি।" এর সাথে সাথে তারা স্লোগান দেন, ফ্যাসিবাদ এবং গণতন্ত্র একসাথে চলতে পারে না।

বেরিয়ে এসে জামায়াতের আমির শফিকুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, "আমরা সরকারি দলকে অনুরোধ করেছিলাম, স্পিকারকে অনুরোধ করেছিলাম তাকে তার বক্তব্য দেওয়ার অনুমতি না দেওয়ার জন্য। তারা আমাদের কথা শোনেনি। আমরা ক্ষুব্ধ মেজাজে সংসদ থেকে বেরিয়ে এসেছিলাম।"
অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান গণমাধ্যমের সাথে কথা বলেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
তিনি বলেন, ‘ভবিষ্যতে, আমরা এই সংসদে কোনও অন্যায় সহ্য করব না। আমরা জনগণের জন্য লড়াই করব।’

জামায়াত দেশবাসীর অধিকারের পক্ষে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আপনার রায়কে সম্মান করি। আমরা আপনার সাথে আছি, আপনিও আমাদের সাথে থাকবেন।’

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘আমরা অনেক আগেই এর নৈতিক বৈধতা অস্বীকার করেছি। আমরা এটি প্রত্যাখ্যান করেছি।’

শফিকুর রহমান জানান, পরবর্তীতে অধিবেশনে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেবেন। 

তিনি বলেন, ‘আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি, জনগণের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। এই সংসদ কারও একার নয়, এটা ১৮ কোটি মানুষের সংসদ। আমরা তাদের প্রতিনিধি হিসেবে অবশ্যই সংসদে যাব।’


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ও ইউক্রেন সংকট সমাধানে মার্কিন দূতদের অতি ব্যস্ততায় কি

ইরান ও ইউক্রেন সংকট সমাধানে মার্কিন দূতদের অতি ব্যস্ততায় কি