পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশ ও জরুরি পরিষেবার ওপর আরোপিত জ্বালানি তেল নিষেধাজ্ঞা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং মানুষের চলাচল স্বাভাবিক রাখতে দুদিন আগে এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছিল।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সাংসদ মনিরুল হক চৌধুরীর উত্থাপিত একটি পয়েন্ট অফ অর্ডার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সংসদে কুমিল্লায় একজন কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে 'তেল সংকট' ও 'রেশনিং'-এর বিষয়টি উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে সাংসদের উত্থাপিত উদ্বেগের সমাধান করেছি। পুলিশসহ অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আমরা দুদিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। আমি আশা করি এই সমস্যা আর ঘটবে না।

এর আগে, সাংসদ মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন যে, পুলিশ জ্বালানি রেশনিংয়ের অজুহাতে রাতের টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা