বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি ছবি: ফাইল ছবি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ অধিদপ্তরের পার্সোনেল শাখা থেকে সোমবার (৫ অক্টোবর) একটি আদেশ জারি করা হয়।

ঘোষণা করা হয় যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজার (পার্সোনেল) উম্মে কুলসুম আদেশে স্বাক্ষর করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, যেসব কর্মকর্তার ক্ষেত্রে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের মধ্যে—ব্যবস্থাপনা পরিচালক ও সিইও-র কার্যালয়ে সংযুক্ত বোসরা ইসলামকে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)-এর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জেনারেল ম্যানেজার (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে কর্মরত ইকবাল আহমেদ আলীকে জেনারেল ম্যানেজার (কার্গো) পদে বদলি করা হয়েছে। জেনারেল ম্যানেজার (পোল্ট্রি কমপ্লেক্স) হিসেবে কর্মরত এ.এইচ.এম. শফিউল বারীকে জেনারেল ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে।

এছাড়া, জেনারেল ম্যানেজার (এয়ারপোর্ট সার্ভিসেস) হিসেবে কর্মরত শাহনূর আহমেদকে জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিসেস)-এর মূল দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, তাকে জেনারেল ম্যানেজার (জনসংযোগ)-এর অতিরিক্ত দায়িত্ব এবং সংশ্লিষ্ট আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। অন্যদিকে, মহিউদ্দিন আহমেদ—যিনি জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিসেস)-এর মূল দায়িত্ব এবং জেনারেল ম্যানেজার (জনসংযোগ)-এর অতিরিক্ত দায়িত্বে ছিলেন—তাকে জেনারেল ম্যানেজার (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে বদলি করা হয়েছে।

বি-৭৮৭ ক্যাপ্টেন হিসেবে কর্মরত এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (কর্পোরেট প্ল্যানিং)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা শেখ আব্বাস হোসেনকে—বি-৭৮৭ ক্যাপ্টেন হিসেবে মূল দায়িত্বের পাশাপাশি—জেনারেল ম্যানেজার (প্ল্যানিং)-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে; এর আওতায় তিনি কর্পোরেট প্ল্যানিং ও প্রশিক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও প্রয়োগ করবেন। ডেপুটি জেনারেল ম্যানেজার (পার্সোনেল)-এর মূল পদে এবং জেনারেল ম্যানেজার (প্রশাসন)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা খন্দকার বাকি উদ্দিন আহমেদকে জেনারেল ম্যানেজার (স্টোর অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট)-এর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস)-এর মূল পদে এবং জেনারেল ম্যানেজার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)-এর অতিরিক্ত দায়িত্বে থাকা এম. এম. আরিফুর রহমানকে ডেপুটি জেনারেল ম্যানেজার (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে; তাঁকে করপোরেট পরিকল্পনা ও প্রশিক্ষণের দায়িত্বও অর্পণ করা হয়েছে। বর্তমানে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন - মানবসম্পদ) হিসেবে কর্মরত মো. ফজরুল আলমকে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ উপ-মহাব্যবস্থাপক (মানবসম্পদ) এবং উপ-মহাব্যবস্থাপক (পার্সোনেল)-এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে, বর্তমানে উপ-মহাব্যবস্থাপক (বিকেএফসিসি) হিসেবে কর্মরত এ জেড এম আরিফকে উপ-মহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে তাঁদের নতুন দায়িত্ব গ্রহণ ও কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স
রাশিয়ার গ্রিডে ধাক্কা, যুদ্ধোত্তর পুনর্গঠন নিয়ে আলোচনা করছ

রাশিয়ার গ্রিডে ধাক্কা, যুদ্ধোত্তর পুনর্গঠন নিয়ে আলোচনা করছ