মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন অগ্রযাত্রা প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মামুন অর রশিদ বিজন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গাংনী থানায় আবেদন ট্র্যাকিং নম্বর EIZDOR উল্লেখ করে জিডিটি দায়ের করা হয়।
জিডি সূত্রে জানা গেছে, মামুন অর রশিদ বিজন (২৫), পিতা: শফিউর রহমান, মাতা: মুর্শিদা খাতুন, গ্রাম চিৎলা, ইউনিয়ন ধানখোলা, থানা গাংনী, জেলা মেহেরপুর—পেশায় একজন সাংবাদিক। তিনি অভিযোগ করেন, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “আনোয়ার হোসেন”, “আব্দুল্লাহ আল মামুন” ও “কামাল উদ্দিন” নামীয় তিনটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে চাঁদাবাজি সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উক্ত পোস্টের মাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন এবং এ ধরনের ভিত্তিহীন প্রচারণা তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে দাবি করেন।
জিডিতে তিনি বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা প্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক মামুন অর রশিদ বিজনের অনলাইন অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি পোস্ট করেছেন :
ডিবিএন ডেস্ক
ডিবিএন ডেস্ক