ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন টেনশনে গ্রাহক

ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন টেনশনে গ্রাহক ছবি: ফেইসবুক (ফাইল ছবি)
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং মেসেঞ্জারের সার্ভার হঠাৎ ডাউন হয়ে গেছে। অনেকের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে গেছে। কেন বা কী কারণে এমনটি ঘটেছে তা জানা যায়নি।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ জুন) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ মিনিটে।

সংবাদমাধ্যম ইউনিলিডের তথ্যমতে, হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন যে তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না।
বিভ্রাট পর্যবেক্ষণকারী সাইট ফাস্টডাউন শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ৫,৭০০ জন ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন।

তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী এই সমস্যার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে।

ফেসবুকের মূল সংস্থা মেটা এই সমস্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি অস্থায়ী সার্ভার ত্রুটি বা প্রযুক্তিগত সমস্যার কারণে হতে পারে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ