কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ ছবি: মনিরামপুর উপজেলা বিএনপি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

সোমবার (২২ জুন) রাতে দক্ষিণমাথা বাসস্ট্যান্ড থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি দক্ষিণমাথা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্তরে এসে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ‘নিষিদ্ধ আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ। দেশকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা করলে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। আপনারা যেখানেই থাকুন, উস্কানি দিয়ে কোনো লাভ হবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আগামী দিনগুলোতেও দলের পক্ষ থেকে এ ধরনের কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় আগামীকাল (মঙ্গলবার) সকালে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পুনরায় বিক্ষোভ মিছিল করা হবে।


এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজী, সদস্য সচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম-আহবায়ক আইয়ুব আলী, মাসুদ পারভেজ রুবেল, যুবদলের সদস্য খালিদ সাইফুল্লাহ, ইজাজুল ইসলাম, ছাত্রদলের সদস্য এনজেল পারভেজ রিফাত, মাকসিদুল আলম রোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট