দিনাজপুরের খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ছবি: দিনাজপুরের খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় পৌঁছেছেন।

দুপুর ১২:২৮ মিনিটে তিনি ওই এলাকায় পৌঁছান। এ সময় তিনি হাত নেড়ে জনগণকে স্বাগত জানান। পরে তিনি কোদাল দিয়ে নিজ হাতে মাটি খুঁড়ে খনন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি খালের তীরে নিম গাছের চারা রোপণ করেন।

সেখান থেকে তিনি সারা দেশের নদী, খাল এবং জলাশয় খনন ও পুনঃখননের জন্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা