এবার ‘ভুলবশত’ নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল

এবার ‘ভুলবশত’ নিজেদের নাগরিককেই হত্যা করল ইসরায়েল ছবি: সংগৃহীত
লেবানন সীমান্তে গোলাবর্ষণ করতে গিয়ে নিজেদের নাগরিককেই হত্যা করেছে ইসরায়েলের সেনারা। ভুলবশত তাদের গোলাই আছড়ে পড়ে দেশের ভূখণ্ডে। আর সেই গোলার আঘাতেই প্রাণ হারিয়েছেন ওফার মস্কোভিৎস নামের ৬০ বছর বয়সী এক ইসরায়েলি।
ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটি জানিয়েছে যে, উত্তর ইসরায়েলের মিসগাভ আম এলাকায় নিহত ব্যক্তিটি ইসরায়েলি সেনাবাহিনীর ছোড়া একটি লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হয়েছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে যে, একটি ইসরায়েলি আর্টিলারি ইউনিট লেবাননের দিকে গোলাবর্ষণ করছিল। সেই সময়, কয়েকটি গুলি ভুলবশত লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসগাভ আম কিবুটজের ভেতরে গিয়ে পড়ে।

ঘটনার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে যে, লেবানন থেকে ছোড়া রকেটের কারণেই হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু পরে, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে এবং জানায় যে বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চ-পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। সেই তদন্ত চলাকালেই আর্টিলারির এই 'ভুল'টি আবিষ্কৃত হয়।

প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালায়। এরপর ইসরায়েল লেবাননের ওপর নির্বিচার বোমা হামলা শুরু করে, এতে দেশটিতে প্রায় এক হাজার মানুষ নিহত এবং দশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।
কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর