মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন ছবির ক্যাপশন: সংসদ ভবন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে বসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এ অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : ডিবিএন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী

দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না : শিক্ষা প্রতিমন্ত্রী