মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ছবি: মণিরামপুরে পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. সম্রাট হোসেন।

সভায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস. এম. ফেরদৌস প্রকল্পের পরিচিতি তুলে ধরেন। এছাড়া ‘সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন সংস্থাটির প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।

সভায় উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, উপজেলা আইসিটি অফিসার রাজু আহমাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাইক্রো ওয়াটারশেডগুলোর পক্ষে বক্তব্য দেন আনিসুর রহমান ও রমেন্দ্রনাথ। এছাড়া চেয়ারম্যানদের মধ্যে সিরাজুল ইসলাম ও এস. এম. আক্তার ফারুক মিন্টু খাল সংস্কারের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া, জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার সুকুমার বিশ্বাস, মো. জসিম উদ্দিন, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর তপন কুমার সরকার, মাসুদুর রহমান ও ফাগুনী হালদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা কৃষি ও মৎস্য চাষের উন্নয়নে এলাকা ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, খাল পুনঃখনন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঘের ব্যবস্থাপনা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
কমেন্ট বক্স
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ