দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস,অনেক হতাহতের শঙ্কা

দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস,অনেক  হতাহতের শঙ্কা ছবি: ফেরিঘাটে বাস ডুবে যাওয়ার দৃশ্য
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে 'সৌহার্দ্য পরিবহন' নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে তীরে পৌঁছান। তবে অধিকাংশ যাত্রীই নদীতে ডুবে মারা যান। ঘাটে স্থানীয়রা জড়ো হন। উদ্ধারকাজের জন্য ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফেরিতে ওঠার সময় 'সৌহার্দ্য পরিবহন' নামের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। আমাদের ডুবুরি দল পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আসছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।
কমেন্ট বক্স
এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্র

এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্র