গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতা

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতা ছবি: গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় পরিচালিত হতো আধুনিক দাসপ্রথা। যেখানে নবাগত শিক্ষার্থীদের গেস্টরুম-গণরুমের নির্যাতনের মাধ্যমে আধুনিক দাসের মতো ব্যবহার করা হতো মিছিলের সারি দীর্ঘ করতে। তাদের ব্যবহার করা হতো মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সহযোগী হিসেবে। কেড়ে নেওয়া হতো পড়াশোনার অধিকার; ক্যাডারদের অবৈধ দখলের ফলে বৈধ শিক্ষার্থীদের ছিল না মাথাগোঁজার মতো ঠাঁই। জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ভয়াল দিনগুলো নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তাকুড়ে। পুনরায় সেই দিনগুলোর পদধ্বনি ফিরে আসতে চাইলে তা রুখে দিতে প্রয়োজন ইতিহাসের সঠিক চর্চা।

দীর্ঘ ১৬ বছর যাবৎ ছাত্রলীগ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গেস্টরুম, গণরুমসহ বিভিন্ন উপায়ে হওয়া ফ্যাসিবাদী নির্যাতনের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার আয়োজন করেছে। উক্ত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার হওয়া প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে।

➠ লেখা পাঠানোর শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬

◈ প্রতিযোগিতার নিয়মাবলি:

১. লেখাটি ‘গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন’ সংশ্লিষ্ট যেকোনো ধরনের স্মৃতিচারণমূলক হতে হবে। এক্ষেত্রে স্মৃতিসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের সাথে ঘটে যাওয়া, নিজ চোখে দেখা কিংবা প্রত্যক্ষদর্শীর জবানবন্দির মাধ্যমে উঠে আসা ঘটনা হতে হবে।
২. লেখার একটি নিজস্ব শিরোনাম দিতে হবে।
৩. শব্দসংখ্যার নির্দিষ্ট সীমারেখা থাকবে না, এটি লেখকের ওপর নির্ভর করবে।
৪. লেখার মধ্যে অবশ্যই সঠিক তথ্য (ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তির নাম, স্থান, সময়, তারিখ ইত্যাদি) এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদান উল্লেখ করতে হবে।
৫. বর্ণিত ঘটনার কোনো প্রমাণাদি (ছবি, ভিডিও, পেপার কাটিং, ফেসবুক পোস্টের লিঙ্ক ইত্যাদি) থাকলে তা যথাসম্ভব যুক্ত করতে হবে।
৬. বাছাইকৃত লেখাসমূহ নিয়ে সংকলন প্রকাশ করা হবে।
৭. ফ্যাসিবাদী শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

◈ প্রতিযোগিতায় অংশগ্রহণের পদ্ধতি:

লেখাটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে (.doc/.docx) বাংলায় লিখতে হবে। হাতে লিখে ছবি তোলা বা পিডিএফ ফাইল গ্রহণযোগ্য হবে না। 
নির্ধারিত ফরমের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে।

অংশগ্রহণের ফরম লিংক: https://forms.gle/eHc7A2iFnCVcXGje9

লেখাটি পাঠানোর ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ড ডকুমেন্ট আকারে ফরমে আপলোড করতে হবে। ফাইলের নাম হিসেবে লেখার শিরোনামটি ব্যবহার করুন।
বর্ণিত ঘটনার কোনো প্রমাণাদি ১০ এমবি পর্যন্ত সাইজের সর্বোচ্চ ৫টি ফাইল আপলোড করা যাবে। বড় সাইজের বা অধিক সংখ্যক ফাইল হলে গুগল ড্রাইভে আপলোড করে 'শেয়ার পারমিশন' নিশ্চিত করে লিংক প্রদান করতে হবে।

◈ পুরস্কারসমূহ:

১ম পুরস্কার: ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা)
২য় পুরস্কার: ২০,০০০/- (বিশ হাজার টাকা)
৩য় পুরস্কার: ১০,০০০/- (দশ হাজার টাকা)
৪র্থ পুরস্কার: ৫,০০০/- (পাঁচ হাজার টাকা)
৫ম পুরস্কার: ৩,০০০/- (তিন হাজার টাকা)

৬ষ্ঠ থেকে ৫০তম পুরস্কার: ১,০০০/- (এক হাজার টাকা)

এ ছাড়াও পুরস্কারপ্রাপ্ত সকলের জন্য থাকবে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হবে। বাছাইকৃত লেখা সমূহ নিয়ে সংকলন প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীর প্রতি ডাকসুর পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে—আপনার বা আপনার সহপাঠীদের সাথে হওয়া ফ্যাসিবাদী নির্যাতনের স্মৃতিগুলো লিপিবদ্ধ করুন। গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতনের ইতিহাস সংরক্ষণের এই ঐতিহাসিক উদ্যোগে অংশগ্রহণ করুন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ