ঢাবিতে ‘বহু ভাষার সান্ধ্যসুর’—উপজাতিদের সংস্কৃতির মিলনমেলা ২৮ ফেব্রুয়ারি

ঢাবিতে ‘বহু ভাষার সান্ধ্যসুর’—উপজাতিদের সংস্কৃতির মিলনমেলা ২৮ ফেব্রুয়ারি ছবি: ঢাবিতে ‘বহু ভাষার সান্ধ্যসুর’—উপজাতিদের সংস্কৃতির মিলনমেলা ২৮ ফেব্রুয়ারি


ভাষার মাসের আবহে, বহুজাতিক স্বরের মিলনে এক রঙিন আয়োজন হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬, টিএসসি সংলগ্ন সোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হবে দিনব্যাপী অনুষ্ঠান ‘বহু ভাষার সান্নিধ্যে’। আয়োজন করছে সাংস্কৃতিক সংগঠন স্বরধারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের সকল উপজাতি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারাকে এক মঞ্চে তুলে ধরা। পাহাড়-সমতল-মূলধারা—সব ভাষা ও সংস্কৃতির সুরে সুর মিলিয়ে গড়ে তোলা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ।

দিনব্যাপী কর্মসূচি

সকাল ১০টা থেকে শুরু হবে আর্ট ক্যাম্প। এতে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজস্ব চিত্রভাষা ও ঐতিহ্যবাহী নকশা উপস্থাপন করবেন। পাশাপাশি বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বর্ণমালা ও ছবি প্রদর্শনী, যেখানে স্থান পাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর লিপি, ইতিহাস ও সংস্কৃতির অনুষঙ্গ।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আলোচনা সভা—
“মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব: সমস্যা এবং সম্ভাবনা” শীর্ষক এই আলোচনায় অংশ নেবেন গবেষক, শিক্ষক ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা। তারা মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনীয়তা, বাস্তব প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করবেন।

দিনের শেষ পর্বে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে দেশের বিভিন্ন উপজাতি তাদের নিজস্ব নৃত্য, গান, বাদ্যযন্ত্র ও ঐতিহ্যবাহী পরিবেশনার মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরবেন। প্রত্যেক সম্প্রদায় তাদের স্বকীয় পোশাক, সুর ও আচার-অনুষ্ঠানের বৈশিষ্ট্য উপস্থাপন করবেন দর্শকদের সামনে।

সম্প্রীতির বার্তা

আয়োজকদের মতে, “বহু ভাষার সান্ধ্যসুর” কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি বহুত্ববাদ, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার এক সামাজিক বার্তা। ভাষা আন্দোলনের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে সকল ভাষা ও সংস্কৃতির মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই এ আয়োজন।
কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ