যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প ছবি: Collected
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে। পূর্ববর্তী শুল্ক সংক্রান্ত জটিলতার পর এটিকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 এছাড়াও, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি মার্কিন কোম্পানিগুলোকে চীনের ক্রেডিট কার্ড বাজারে আরও বেশি সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন।

ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে পরিচিত চীন, ট্রাম্প শুল্ক আরোপ করার আগে গত বছর অল্প পরিমাণে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনেছিল। দেশটি যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনাও ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে এবং ব্রাজিলের দিকে ঝুঁকেছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প ভিসা কার্ডের বিষয়টিও উত্থাপন করেন। তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে মার্কিন কার্ডগুলোর জন্য আরও বেশি ব্যবসায়িক সুযোগ চেয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টাইমস
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল