তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছবি: তারেক রহমানকে ভাই সম্বোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অভিনন্দন জানিয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় শুভেচ্ছা জানান তিনি।

বার্তায় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তিনি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহের কথাও তুলে ধরেন তিনি। এ আশা প্রকাশের সময় তিনি তারেক রহমানকে ভাই বলে সম্বোধন করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক ইতিহাসনির্ভর এবং কূটনৈতিক যোগাযোগের বিভিন্ন পর্যায়ে সহযোগিতা ও আলোচনার মাধ্যমে তা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন