টিএসসিতে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

টিএসসিতে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ছবি: টিএসসিতে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

২রা মার্চ (সোমবার, ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশনের উদ্যোগে টিএসসির অডিটোরিয়ামে প্রোডাক্টিভ রমাদান সেমিনার আয়োজিত হয়েছে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দাঈ মুফতি আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, আলোচকদের মধ্যে আরও ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ডাকসু এজিএস ও দাওয়াহ এসোসিয়েশনের উপদেষ্টা মহিউদ্দিন খান, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়, তাদের প্রত্যেককে একটি গিফট প্যাকেট উপহার দেয়া হয়,  যেখানে একটি কুরআন, আতর, রমাদান প্লানার, টুপি ও মেসওয়াক ছিল। 

সেমিনারটি সঞ্চালনা করেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ও দাওয়াহ এসোসিয়েশনের উপদেষ্টা কাজী আশিক। 

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, প্রোডাক্টিভ রমাদান আয়োজন করতে গিয়ে ২০২৪ এর রমজান মাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আক্রমণের স্বীকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহোযোগিতায় সেই হামলা বাস্তবায়ন করে ছাত্রলীগ। 

ডাকসু এজিএস মহিউদ্দিন খান বলেন, প্রডাক্টিভ রমাদান আয়োজনের ধারাবাহিকতা আমাদের নিজস্ব দায়বদ্ধতার অংশ। অনেক ভাইয়ের রক্ত, ত্যাগ ও ক্যারিয়ার স্যাক্রিফাইসের ফলে উন্মুক্ত পরিবেশে আমরা এই আয়োজন করতে পেরেছি। আমরা শত প্রতিকূল সময়েও এই আয়োজন করেছি, সামনের দিনেও এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। 

প্রধান আলোচক মুফতি আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ তার বক্তব্যে রমজানের গুরুত্ব, কুরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি, রমজানের এই চর্চাকে বাকি এগারোমাস কিভাবে কাজে লাগানো যাবে তার ধারাবাহিক আলোচনা করেন। কুরআন ও হাদীসের রেফারেন্স ও দৈনন্দিন বাস্তবতার সাথে সংযোগপূর্ণ আলোচনা সকলে উপভোগ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ডাকসু ও ছাত্রশিবির ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এই আয়োজনে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সকলকে ইফতার উপহার বিতরণ করা হয়।
কমেন্ট বক্স
১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন, বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে

১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন, বিমানবন্দর থেকে রহস্যজনকভাবে