হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু ছবি: হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে এবং ২ জন শিশুর মৃত্যু হয়েছে হামে। একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর এটিই সর্বোচ্চ সংখ্যা।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেড় মাসে সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫২ জন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামে। এবং ২৫৯ জন শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।

একই সাথে, ৫,৪৬৭ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত)। এবং ৪১,৭৯৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ ঢাকা বিভাগে। এই বিভাগে হাম ও হামের সন্দেহে ১৬১ জন শিশুর মৃত্যু হয়েছে এবং ২২,৭০৫ জন শিশু সংক্রমিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এই বিভাগেই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ও সংক্রমণ ঘটেছে। ১৭টি মৃত্যুর মধ্যে ১২টিই ঢাকা বিভাগে।
কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন