মণিরামপুরে ৮ পা নিয়ে ছাগলের জন্ম

  • নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম ইং
মণিরামপুরে ৮ পা নিয়ে ছাগলের জন্ম ছবির ক্যাপশন: ৮ পা ছাগলের বাচ্ছা
যশোরের মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি আট পা-বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। বিরল এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হাসপাতালে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জটিল প্রসব ব্যথা নিয়ে একটি গর্ভবতী ছাগলকে উপজেলা পশু হাসপাতালে আনা হয়। ছাগলটির অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চাটির জন্ম হয়।

জন্মের পর দেখা যায়, স্বাভাবিক চার পায়ের পাশাপাশি বাচ্চাটির শরীরে অতিরিক্ত আরও চারটি পা রয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, এটি জন্মগত শারীরিক গঠনগত ত্রুটির কারণে হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, মা ছাগলটি বর্তমানে সুস্থ রয়েছে। নবজাতক বাচ্চাটিকেও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। বাচ্চাটির সার্বিক শারীরিক অবস্থা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার আওতায় রাখা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে মণিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ এক নজর দেখতে হাসপাতালে ভিড় করেন। অনেকেই বিষয়টিকে মহান সৃষ্টিকর্তার এক ব্যতিক্রমী সৃষ্টি হিসেবে উল্লেখ করেন।

প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, এ ধরনের জন্মগত ত্রুটি খুবই বিরল। বাচ্চাটির শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : ডিবিএন ডেস্ক

কমেন্ট বক্স
ঢাবিতে ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাবিতে ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন