বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন

বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন ছবি: বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেয়া উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো ফ্লাডলাইটের আলো এড়িয়ে দিনের আলোতে আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, বিদ্যুৎ ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সময় এগিয়ে আনা হতে পারে। মূলত জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানে সাড়া দিতেই বিসিবির এই সচেতনতামূলক পদক্ষেপ। 

বিসিবি সভাপতির পরিকল্পনা অনুযায়ী, ওয়ানডে ম্যাচগুলো ফ্লাডলাইটের ব্যবহার ছাড়াই সম্পন্ন করতে সকাল ১১টা বা ১১টা ৩০ মিনিটে শুরু করার কথা ভাবা হচ্ছে। একইভাবে টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা ২টা ৩০ মিনিটে শুরু হতে পারে। 
 এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশ সরকার উৎসাহিত করছে যাতে আমরা বিদ্যুৎ যতটা সম্ভব সাশ্রয় করতে পারি। এটার কথা চিন্তা করেই আমরা নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন করছি। আমরা যতটা সম্ভব মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। সরকার যখন বিদ্যুৎ সাশ্রয়ের কথা চিন্তা করছে, ক্রিকেট বোর্ড হিসেবে আমাদেরও সেই দায়িত্ব পালন করা উচিত।’


কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন